মিছিলে মিছিলে উত্তাল ফেঞ্চুগঞ্জ মিছিলে মিছিলে উত্তাল ফেঞ্চুগঞ্জ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:৫৩|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

মিছিলে মিছিলে উত্তাল ফেঞ্চুগঞ্জ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শুক্রবার, জুন ১০, ২০২২

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বিভিন্ন সংগঠন ও মসজিদের মুসল্লীদের পক্ষ থেকে বের করা মিছিলে প্রকম্পিত ছিল ফেঞ্চুগঞ্জের রাজপথ। সমাবেশ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন বক্তারা।

শুক্রবার জুমার নামাজের পর ফেঞ্চুগঞ্জের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করেন মুসল্লীরা। খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় ফেঞ্চুগঞ্জ বাজারের থানার রোড পয়েন্টে। এ সময় পুরো ফেঞ্চুগঞ্জ বাজারের সড়ক বিক্ষুব্ধ মুসল্লীতে কানায় কানায় ভরে যায়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী বিজেপির দুই নেতার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

এছাড়া বক্তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক ও মহানবীকে নিয়ে কটুক্তির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT