”মাসুদ আহমদ চৌধুরী মানুষের কল্যাণে কাজ করে গেছেন’ ”মাসুদ আহমদ চৌধুরী মানুষের কল্যাণে কাজ করে গেছেন’ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৪৮|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

”মাসুদ আহমদ চৌধুরী মানুষের কল্যাণে কাজ করে গেছেন’

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, জুন ১৩, ২০২২

সিলেট: সিলেটের ব্যবসায়ী, সমাজসেবী ও শিক্ষানুরাগী মরহুম মাসুদ আহমদ চৌধুরীর (মাকুম) মৃত্যুতে সোমবার (১৩ জুন) দুপুর ১২টায় নগরীর পীরমহল্লা এলাকার শাহপরান জামেয়া ইসলামীয়া মাদ্রাসা মিলনায়তনে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শাহপরান জামেয়া আলীম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক শেখ আবু ছালেহ মুছার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এডুকেশন সোসাইটির চেয়ারম্যান হাফিজ আব্দুল হাই হারুন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই ওয়াপোর সাবেক ডিজি ও বাংলাদেশ ডেল্টা প্লানের ডেপুটি টিম লিডার গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের বারা অফ বারকিং এন্ড ডেগেনহাম’র নবনির্বাচিত মেয়র, সাবেক বার বার নির্বাচিত কাউন্সিলর ও মরহুমের ছোট ভাই ফারুক আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসি মতিউর রহমান খান।

শাহপরান জামেয়া ইসলামীয়া মাদ্রাসার সুপার মাওলানার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী ও শিক্ষানুরাগী তোফায়েল আহমদ, মেট্রোমেডিকেয়ার হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেন পাঠান, সমাজসেবী অলিউর রহমান, জিল্লুর রহমান জিলু, ক্বারী আব্দুল হাই, হাফিজ আবুল খায়রাত।

শোক সভায় কেরাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন শেখ সাকিব ইবনে মুছা ও সুরাইয়া বেগম।

শোক সভায় বক্তারা বলেন, ‌’মরহুম মাসুদ আহমদ চৌধুরী নিরবে নিভৃতে সমাজে এতিম ও অসহায় শিশুদের জন্য কাজ করে গেছেন। মসজিদ, মাদ্রাসায় তিনি অকাতরে দান করে গেছেন। বিশেষ করে শাহপরান জামেয়া ইসলামীয়া মাদ্রাসা ও মসজিদে তাঁর সাহায্য, সহযোগিতা ও এতিম শিশুদের জন্য ভালোবাসা যুগ যুগ ধরে দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্যিকার অর্থেই তিনি একজন আলোকিত মানুষ। আমরা তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’

শোক সভা শেষে মরহুম মাসুদ আহমদ চৌধুরীর (মাকুম) রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

উল্লেখ্য, মাসুদ আহমদ চৌধুরী মাকুম ৯ জুন দুপুরে এই মাদ্রাসায় এতিম শিশুদের একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT