ফেঞ্চুগঞ্জে বেদে পল্লীতে এমপি হাবিবের ত্রাণ বিতরণ  ফেঞ্চুগঞ্জে বেদে পল্লীতে এমপি হাবিবের ত্রাণ বিতরণ  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৪৮|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ

ফেঞ্চুগঞ্জে বেদে পল্লীতে এমপি হাবিবের ত্রাণ বিতরণ 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, জুন ৮, ২০২৪

ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ডাক বাংলোর পাশে বেদে পল্লীর বন্যা দুর্গত লোকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৮ জুন) দুপুরে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণকালে হাবিবুর রহমান হাবিব বলেন, বন্যার্তদের পাশে সরকার সবসময় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে। বন্যা পরবর্তী সময়ে দুর্গত মানুষের মধ্যে কোনো ধরণের অসুখ-বিসুখ যাতে ছড়িয়ে না পড়ে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এমপি হাবিব।

 

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক আতিকুর রহমান মিটু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ সহ দলীয় নেতাকর্মীরা।

 

এ সময় অর্ধশতাধিক বন্যা কবলিত লোকদের হাতে ত্রাণ তুলেন দেন হাবিবুর রহমান হাবিব এমপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT