ফেঞ্চুগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি না করে মজুদ, গ্রেফতার ২ ফেঞ্চুগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি না করে মজুদ, গ্রেফতার ২ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৪৭|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ফেঞ্চুগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি না করে মজুদ, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

 ফেঞ্চুগঞ্জ উপজেলায় টিসিবির পণ্য বিতরণে অনিয়ম ও পণ্য বিক্রি না করে মজুদ করায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩২৮ লিটার তেল।

 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ তাদের প্রথমে আটক ও পরে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী (সততা ট্রেডার্স) শেখ আব্দুল হাই ফাহিম ও ফরহাদ হোসেন।

 

স্থানীয়রা জানায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজারে নান্টু পাল নামে এক ব্যবসায়ীর দোকানে খুচরা দামে টিসিবির পণ্য পাওয়া যায়। প্রশাসন খোঁজ নিয়ে জানতে পারে নান্টু পাল ফেঞ্চুগঞ্জ বাজারের সততা ট্রেডার্স থেকে টিসিবির তেল পাইকারি দামে কিনে নিয়ে বিক্রি করছেন খুচরা দামে। নান্টু পাল কেনার মেমো দেখিয়ে প্রশাসনকে ফেঞ্চুগঞ্জ বাজারের সততা ট্রেডার্সে। এ সময় অভিযান চালিয়ে দোকান থেকে ১৭ কাটুন তেলের বোতল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এসব মালামাল জব্দ করে।

 

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ও পণ্য মজুদ রাখার দায়ে ডিলারসহ গ্রেফতার দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, আটক দুই ব্যবসায়ীকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT