সিলেটে ঝুলন্ত সেতু ও পুরাতন কারাগারকে পার্ক করার দাবি জানিয়েছেন এমপি হাবিব সিলেটে ঝুলন্ত সেতু ও পুরাতন কারাগারকে পার্ক করার দাবি জানিয়েছেন এমপি হাবিব – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:৫৬|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

সিলেটে ঝুলন্ত সেতু ও পুরাতন কারাগারকে পার্ক করার দাবি জানিয়েছেন এমপি হাবিব

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, জুন ১৫, ২০২২

ঢাকা: সিলেট ক্বীন ব্রীজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণ ও সিলেট পুরাতন কারাগারের জায়গায় একটি পার্ক নির্মাণের জন্য সংসদে দাবি জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

মহান জাতীয় সংসদে বাজেটের উপর বক্তৃতা বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রায় ১০মিনিট বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বক্তব্যে তিনি বলেন, সিলেট ক্বীন ব্রীজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণ ও সিলেট পুরাতন কারাগারের জায়গায় একটি পার্ক নির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়াও বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান এমপি হাবিব।

বক্তব্যের শুরুতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আ হ ম মস্তফা এবং জাতীয় সংসদের প্রতি ধন্যবাদ জানান। এরপর তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের,জাতীয় চার নেতা এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের।

এছাড়াও তিনি স্মরণ করেন প্রাক্তন অর্থমন্ত্রী সদ্যপ্রয়াত জননেতা আবুল মাল আব্দুল মুহিতকে। এরপর তিনি রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সিলেটের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেন।

এছাড়াও সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এবং প্রবাসীদের জন্য জাতীয় পরিচয় পত্র সহজতর করায় তিনি প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান।

এরপর তিনি সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী খনন করার উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT