ফেঞ্চুগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ফেঞ্চুগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

ফেঞ্চুগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Sunday, February 16, 2025

ফেঞ্চুগঞ্জ উপজেলায় আনোয়ার আলী(৩৫) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড করা হয়েছে। আটক আনোয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁও গ্রামের মৃত ইস্কান্দর আলীর ছেলে।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদরের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন এলাকায় তাকে আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আরফিন এ্যানি।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন এলাকায় আনোয়ার নামের ওই ব্যক্তিকে মাদক সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে আটক করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ্যানি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ দণ্ড দেন।

 

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, আটককৃত ব্যক্তিকে সোমবার সকালে কারাগারে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT