রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪৮, পৃষ্ঠপোষকদের খুঁজছে পুলিশ রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪৮, পৃষ্ঠপোষকদের খুঁজছে পুলিশ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৪৪|
সর্বশেষ :
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪৮, পৃষ্ঠপোষকদের খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের মতো গণবিরোধী অপরাধ ঠেকাতে টহল কার্যক্রম ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার হয়েছে ২৪৮ অপরাধী।

গ্রেফতার ব্যক্তিদের বেশির ভাগই চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। তবে হঠাৎ তাদের বেপরোয়া কার্যক্রমের পেছনে কেউ ইন্ধন জুগিয়েছে কি না, সেই প্রশ্ন সামনে রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাং গ্রুপের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে। তাদের পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বিষয়টি তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধীরা কেন হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে, এর পেছনের কারণও খোঁজা হচ্ছে। তাদের পেছনে কোনো রাজনৈতিক শক্তি বা গোষ্ঠী কাজ করছে কি না, তা জানতে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তরা পশ্চিম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান তার এলাকা থেকে ১২ জনকে গ্রেফতারের তথ্য জানিয়ে বলেন, গ্রফতার ব্যক্তিদের কেউ পৃষ্ঠপোষকতা করছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT