ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৫৯|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, জুন ১৯, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান চৌধুরীর অর্থায়নে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ব্যবস্থাপনায় চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

শনিবার রাতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব উপস্থিত থেকে পানিবন্দী মানুষের হাতে খাবার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহ সভাপতি রাজু আহমদ রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান চৌধুরী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিলাল ভৌমিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাহেদ, সাংগঠনিক সম্পাদক বলরাম দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু সাহা।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিলাল ভৌমিক জানান, রোববার দুপুরে নাহিদ হাসান চৌধুরীর অর্থায়নে ওয়ার্ড আওয়ামী লীগের ব্যবস্থাপনায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে। সোমবার পানিবন্দী মানুষের মধ্যে চাল বিতরণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT