নিশিরাতের সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই: ফেঞ্চুগঞ্জে কাইয়ুম চৌধুরী নিশিরাতের সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই: ফেঞ্চুগঞ্জে কাইয়ুম চৌধুরী – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:১১|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

নিশিরাতের সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই: ফেঞ্চুগঞ্জে কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, জুন ২১, ২০২২

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগনের ভোটে ক্ষমতায় আসেনি, তারা নিশিরাতে জনগনের ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। যার ফলে সিলেটবাসী বন্যার পানিতে সাতার কাটলেও তাদের এমপিরা ঢাকায় বসে আরাম আয়েশ করছে। জনগনের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই।

মঙ্গলবার (২১ জুন) সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশে আজ কসমেটিক্স উন্নয়নের নামে লুটপাট চলছে। শুধু ব্রীজ আর লাইটিং করার নাম উন্নয়ন নয়। একদিকে শতকোটি টাকা ব্যয় করে পদ্মাসেতুর উদ্বোধনের নামে জনগনের সাথে প্রহসন করা হচ্ছে। অন্যদিকে মানুষ বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে। আওয়ামী লীগকে একসময় সবকিছুর হিসাব দিতে হবে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর, পশ্চিম বাজার, ফেঞ্চুগঞ্জ বাজার, ভেলকোনা, সুড়িকান্দি, সাইলকান্দি, গয়াসী, গঙ্গাপুর, সুলতান, পিঠাইটিকর গ্রামে এক হাজার পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান সুফি চৌধুরী, সহ সভাপতি ফখরুল ইসলাম পাপ্পুু, রেজাউর রহমান চৌধুরী রাজু, সাদিকুর রহমান টিপু, খায়রুল হক ছুটন, জেলা বিএনপি নেতা শামিম আহমদ, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, সুফিয়ান আহমদ, রুহুল আমিন, আব্দুল গনি তজিবুর, সহ সমবায় বিষয়ক সম্পাদক  জয়ফুর রহমান পারভেজ, জামাল আহমদ
ছাত্রবিষয়ক সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, তথ্য  ও গবেষণা সম্পাদক সৈয়দ তায়েফুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক ডা. আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শামিম আহমদ, উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক সজিবুর রহমান, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কমল হাসান বাবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফি, যুগ্ম আহবায়ক হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজন, সেজু, মুন্না, অনিক, কনক সাকিব ও মনছুর প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT