ফেঞ্চুগঞ্জে ২৫ জনের জামায়াতে যোগদান  ফেঞ্চুগঞ্জে ২৫ জনের জামায়াতে যোগদান  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

ফেঞ্চুগঞ্জে ২৫ জনের জামায়াতে যোগদান 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Wednesday, February 4, 2026

ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের পিঠাইটিকর ও ছত্তিশ গ্রামের দেশী-বিদেশী ২৫ জন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় ছুরফান খুশেদা মাদ্রাসার হলরুমে তারা জামায়াতে যোগদান করেন।

 

১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ওয়াহিদুর রহমান খান খলকুর সভাপতিত্বে ও ফারদিন আহমদ মিমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফ্রান্স জামায়াতে ইসলামী নেতা রাজু আহমদ।

 

বক্তব্য রাখেন- সিলেট পশ্চিম জেলা ছাত্রশিবিরের সভাপতি শাফাতুর রহমান শাফাত, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশীদ দুদু, এপিপি রেদোয়ান আহমদ চৌধুরী, আব্দুল মুমিন, কয়েছ আহমদ, শফিকুর রহমান, আব্দুল ওয়াহিদ শিমুল, খায়রুল ইসলাম ও মঞ্জিল আহমদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT