এইচএসসি নির্বাচনী পরীক্ষায় ফেল করায় ফেঞ্চুগঞ্জে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা এইচএসসি নির্বাচনী পরীক্ষায় ফেল করায় ফেঞ্চুগঞ্জে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

এইচএসসি নির্বাচনী পরীক্ষায় ফেল করায় ফেঞ্চুগঞ্জে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Monday, March 2, 2026

এইচএসসি নির্বাচনী (মডেল টেস্ট) পরীক্ষায় ফেল করায় ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামে সিদরাতুল মুনতাহা প্রী‌তি (১৯) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১ মার্চ) ভোররাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, এইচএসসি মডেল টেস্ট পরীক্ষার ফল প্রকাশিত হলে শিক্ষার্থী প্রীতি অকৃতকার্য হন। ফল জানার পর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। শনিবার মধ্যরাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে সেহরির সময় পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। এরপর তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

০১ নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়‌নের রাজনপুর গ্রামের শহীদুল ইসলা‌মের মে‌য়ে সিদরাতুল মুনতাহা প্রী‌তি। তাদের পৈতৃক নিবাস ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার কসবা উপজেলার রাইতলা গ্রামে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, মেয়েটি আত্মহত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে জানাযার নামাজ শেষে মরদেহ দাফন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT