ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৭:১৬|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল যে কারণে আরিফুল হককে ‘মগজ’ বলে ডাকেন শিক্ষামন্ত্রী

ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, মার্চ ২৯, ২০২৬

 

ফেঞ্চুগঞ্জে হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে।

গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের ডিলার মাসুদুল ইসলাম রুপনের দোকানে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এ সময় চাল ওজন দিয়ে এ ঘটনার সত্যতা মিলেছে।

সূত্রে জানা গেছে, মাইজগাঁও ইউনিয়নে ৩০০ পরিবারের মধ্যে ১৫ টাকা কেজি ধরে খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়। খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও প্রকৃত পক্ষে দেয়া হয় ২৪ থেকে ২৬ কেজি চাল।

কার্ডধারীরা ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চালের মূল্য দিয়ে চাল নিলেও ওজনে পান কম চাল। সরকারিভাবে বস্তায় সঠিক মাপ থাকার কথা থাকলেও অজানা কারণে প্রতি বস্তায় ৪ থেকে ৬ কেজি কম।

ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ৪১বস্তায় বিভিন্ন মাপে চাল কম পাওয়া যায়। যা মোট ১৬২কেজি। দোকানের মেঝেতে আরো প্রায় ৫২কেজি চাল রাখা ছিল। ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে এবং মাসুদুল ইসলাম রুপন নামক ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT