ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Wednesday, June 17, 2026

সিলেটের ফেঞ্চুগঞ্জে হাজী আশরাফ আলী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে হতদরিদ্র ব্যক্তিকে মোটরভ্যান দেওয়া হয়েছে।

 

বুধবার (১৭ জুন) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের হাতে মোটরভ্যান তুলে দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।

 

এ সময় উপস্থিত ছিলেন- সমাজকর্মী রুকুনুজ্জামান চৌধুরী,  ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি ফারদিন আহমদ মিমন, মাওলানা আব্দুল মুমিন, ইঞ্জিনিয়ার ইমরান আহমদ,  সুয়েজ আহমদ সুহেল, কয়েছ আহমদ, মঞ্জিল আহমদ, সালাউদ্দীন আহমদ, মিনু মিয়া, মেহেদি হাসান তিতন, জুবেল আহমদ, নিজু মিয়া ও সুয়েজ আহমদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT