ফেঞ্চুগঞ্জে ৩০৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফেঞ্চুগঞ্জে ৩০৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে ৩০৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফেঞ্চুগঞ্জে জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটক ফেঞ্চুগঞ্জ সোসাইটির অব মিশিগান-এর বনভোজন সম্পন্ন সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ থামেনি সিলেটের পাথর লুট, সিন্ডিকেটের দখলে নদী-খনি সর্বোচ্চ ভোটে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য নির্বাচিত হলেন কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জে পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার-১ ইউরোপে বসে বেতন নিচ্ছেন সিলেটের শিক্ষক: সংবাদ করতে গেলে হা/মলা

ফেঞ্চুগঞ্জে ৩০৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Friday, August 7, 2026

ফেঞ্চুগঞ্জে ৩০৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ১০টায় অভিযান চালিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার করিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল হাদি চৌধুরী করিমপুর গ্রামের আজিজ চৌধুরীর ছেলে।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল হাদিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ৩০৪ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৬৩০ টাকা, একটি মোটরসাইকেল ও ১২টি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়।

 

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার হাদি একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও ২০১৩ সালে মোগলাবাজার থানাশ একটি ডাকাতি মামলা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT