ফেঞ্চুগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ ফেঞ্চুগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:৫৮|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ফেঞ্চুগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :রবিবার, জুন ২৬, ২০২২

সিলেট ও সুনামগঞ্জে হানা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন লাখ লাখ মানুষ। এদিকে কুশিয়ারার পানি বেড়ে যাওয়ায় ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় এখনও মানুষজন রয়েছেন আশ্রয়কেন্দ্রে। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সঙ্কট।

এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা ও সংগঠন বন্যার্তদের দিকে এগিয়ে দিয়েছে সহযোগিতার হাত। ব্যক্তি উদ্যোগেও করা হচ্ছে সহায়তা।

এই ধারাবাহিকতায় ফেঞ্চগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে অনুদানে তহবিল গঠন করে বন্যাকবলিত মানুষের মাঝে দিনভর রান্না করা খাবার বিতরণ করা হয়।
৬০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
খাবার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন, বন্ধু মহলের আলেক হোসাইন, লিমন, আবুবকর সিদ্দিক, শাহাবুদ্দীন আহমদ, রাহুল দাশ, শফি আহমেদ, মাজহারুল ইসলাম, মফিজুর রহমান, জাবেদ আহমদ, আলী আহমেদ রাজু, মান্না,শাহীন আহমদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT