ঈদে কেনাকাটার জন্য জমানো টাকা দিয়ে ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ ঈদে কেনাকাটার জন্য জমানো টাকা দিয়ে ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:৪১|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ঈদে কেনাকাটার জন্য জমানো টাকা দিয়ে ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, জুন ২৮, ২০২২

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ঈদে কেনাকাটার করার জন্য জমানো টাকা দিয়ে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর ও ছত্তিশ গ্রামে বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, ফেঞ্চুগঞ্জের ছত্তিশ গ্রামের এবারের এসএসসি পরীক্ষার্থী রুবাইয়া জান্নাত শিমু, লামিয়া জান্নাত তানিশা, হাদিয়া জান্নাত ইভা, তানজিয়া জান্নাত ছায়মা, তাসনিয়া জান্নাত নৌরিন, তাওহিদুর রহমান মিরাজ, তুলি আহমদ তিশা, হুমায়রা আহমদ তিশমা ও সানজিদা বিনতের জমানো ঈদের কেনাকাটার টাকা দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

লামিয়া জান্নাত তানিশা বলেন, আমার বাবা সাহিল আহমদ একজন সমাজকর্মী। আমার বাবার বিভিন্ন সামাজিক কর্মকান্ড আমাদের অনুপ্রেরণা জোগায়। আমি ও আমার বোন, আমার কার্জিন এবং আমার সহপাঠীরা মিলে উদ্যোগ নিয়েছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর। তাই ঈদে কেনাকাটা করার জন্য আমাদের জমানো টাকা দিয়ে পানিবন্দী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT