
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য লিভারপুল বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হকের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ইলাশপুর গ্রামে আব্দুল হকের নিজ বাড়িতে এ অর্থ বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত পানিবন্দি মানুষের পাশে বিএনপি আছে। বিএনপি জনদরদি দল, তাই বিএনপি মানুষের কষ্ট দেখে ঘরে থাকতে পারেনি। বন্যার শুরু থেকে বিএনপি পরিবার তাদের সর্বোচ্চ দিয়ে মানুষের সেবা করে যাচ্ছে। নিশিরাতের অনির্বাচিত সরকারের কোন দায়ভার নেই এদেশের সাধারণ মানুষদের নিয়ে।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা সিলেট, সুনামগঞ্জসহ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ১২২ বছরের ইতিহাসে সিলেট এই রকম বন্যা হয়নি। এদেশের মানুষ দেখেছে বিএনপি কিভাবে মানুষকে সাহায্য করছে।
আব্দুল হকের সভাপত্বিতে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক সজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান সুফি চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম তসলিম আহমদ নেহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ।
উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুর রহমান রুহেল, সহ সভাপতি মো সাহেদ আলী মেম্বার, সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানিম, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, সহ সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ, সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক শাহীন আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ তায়েফুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক ডা.আজাদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান রফি, যুগ্ম আহবায়ক রাহিবুল হাসান চৌধুরী সুজন, ৪নং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুহেল আহমদ রায়হান,৪নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাবেক যুগ্ম সম্পাদক জাহিদ হাসান খলিল, বিএনপি নেতা ধানু আহমদ, ফাহিম, সাবাজ ও শরীফ প্রমুখ।
১৩০০ পরিবারের মধ্যে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।