
ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৫টি ইউনিয়নের ২০ পরিবার কে ডেটটিন ও নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন।
সোমবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার শেখ রাসেল শিশু পার্কে এ ডেউটিন ও অর্থ বিতরণ করেন এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক।
তিনি ক্ষতিগ্রস্থ ২০ টি পরিবারের হাতে দুই বান ডেউটিন ও নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন।এছাড়া ও তিনি প্রত্যেক পরিবারের কুশলাদি জিঞ্জেস করেন। এ সময় তার সাথে সেনাবাহিনীর বিভিন্ন স্থরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৭ পদাতিক ডিভিশনের তত্বাবধানে ও ৬৫ ইষ্ঠ বেঙ্গলের ব্যবস্থাপনায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল হামিদুল হক বলেন, বন্যা শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এখন পুর্নবাসন প্রক্রিয়া শুরু হয়েছে। আমার তাদের পাশি আছি। মাননীয় প্রাধানমন্ত্রী সব সময় পাশে আছেন।আমাদের এ প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া ও সেনাবাহিনীর পক্ষ থেকে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।