ফেঞ্চুগঞ্জে বিদ্যালয়ে যাওয়া হলো না নুসরাতের, নৌকাডুবিতে মৃত্যু ফেঞ্চুগঞ্জে বিদ্যালয়ে যাওয়া হলো না নুসরাতের, নৌকাডুবিতে মৃত্যু – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:০২|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জে বিদ্যালয়ে যাওয়া হলো না নুসরাতের, নৌকাডুবিতে মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, আগস্ট ১০, ২০২২

প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী নুসরাত ফেরদৌস নিমু(১৩)। কিন্তু তার আর বিদ্যালয়ে যাওয়া হলো না। এর আগেই নৌকাডুবির ঘটনায় প্রাণ হারাল সে।

বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বুড়িকিয়ারী বিলে নৌকাডুবির ঘটনা ঘটে। মারা যাওয়া নুসরাত ফেরদৌস রিমু উপজেলার ছত্তিশ গ্রামের সেজু মিয়ার মেয়ে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার ছত্তিশ গ্রাম থেকে উপজেলা সদরের ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে আসার পথে ১৪/১৫ জন ছাত্রী বহনকারী নৌকাটি বুড়িকিয়ারি বিলে ইসলামপুর গ্রামের কাছে তীরে ভিড়ার মুহুর্তে ছিদ্র দিয়ে পানি ওঠে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীদের উদ্ধার করে। এ সময় ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নেয়ার পথে নুসরাত ফেরদৌস রিমু (১২) নামের এক ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় মারজানা (১৮) টিনা বেগম (১৫) নামে আরও দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. সাফায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রশাসনের কাছে আবেদনের মাধ্যমে মারা যাওয়া ছাত্রীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT