ইউক্রেন থেকে গম রপ্তানিতে পুতিনের আপত্তি নেই ইউক্রেন থেকে গম রপ্তানিতে পুতিনের আপত্তি নেই – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:৫৯|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ইউক্রেন থেকে গম রপ্তানিতে পুতিনের আপত্তি নেই

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, জুন ৬, ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে গম রপ্তানিতে কোনো ‘সমস্যা নেই’। শুক্রবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

পুতিন বলেন, ইউক্রেনের বন্দরগুলো দিয়ে গম রপ্তানি হতে পারে। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্য বন্দর দিয়েও হতে পারে। এমনকি মধ্য ইউরোপ দিয়েও গম রপ্তানি হতে পারে। খবর এএফপির।

সাক্ষাৎকারে পুতিন অভিযোগ করেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে মস্কো বাধা দিচ্ছে বলে পশ্চিমারা দাবি করছে এবং হুঙ্কার দিচ্ছে। 

এ সময় পুতিন উল্লেখ করেন, আজভ সাগরস্থ ইউক্রেনের মারিওপোল এবং বারদিয়ানস্ক বন্দরগুলো ব্যবহার করেও পণ্য রপ্তানি করা যেতে পারে। আজভ সাগরের এই পথ দিয়েই কৃষ্ণ সাগরে প্রবেশ করা যাবে। যদিও উভয় দিকই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT