
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম বলেন, আগস্ট মাস শুরু হয় ষড়যন্ত্র দিয়ে। এই মাসে বিএনপি-জামায়াত মানুষ মারা নেশায় মগ্ন থাকেন। ২০০৪ সালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সিনিয়র নেতাকর্মীদের হত্যায় যে মিশনে নেমেছিল তা থেকে তাদের চিন্তা-চেতনার পরিববর্তন হয়নি।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে ঘাতকরা। সেই ঘাতকদের উত্তরসূরীরা ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। আগস্ট ষড়যন্ত্র এখনো সক্রিয় আছে।
রোববার (২১ আগস্ট) দুপুরে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহের পরিচালনায় বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য আবু তালহা মিজান, জায়েদ আহমদ, নুরুল ইসলাম, কাজী রয়েল, রাজু আহমদ, মাসুম আহমদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নাদিম, মামুন, নাঈম,হুসেন,মালিক,সাজু,আকাশ,সাহাদ,নাবিদ,আজিজুল, রাজু,শিপন,মাহি,তাহের,এমাদ,সাকিব,সহ আরো কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শিরনী বিতরণ করা হয়।