সিলেটে ছাত্রলীগের সভায় অনুপস্থিত আ.লীগের শীর্ষ চার নেতা সিলেটে ছাত্রলীগের সভায় অনুপস্থিত আ.লীগের শীর্ষ চার নেতা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:৫০|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

সিলেটে ছাত্রলীগের সভায় অনুপস্থিত আ.লীগের শীর্ষ চার নেতা

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :শুক্রবার, আগস্ট ২৬, ২০২২

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকলেও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ ৪ নেতা অনুপস্থিত ছিলেন।

এতে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে অন্য জায়গায় পূর্বনির্ধারিত অনুষ্ঠান থাকায় শোকসভায় যেতে পারেননি বলে জানিয়েছেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা যায়- শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে বিকাবীবাজারস্থ কবি কাজী নজরুল অডিটোরিয়ামে এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

তবে ব্যানারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নাম লিখা থাকলেও অনুপস্থিত থাকেন।

মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার নেতৃত্বে আওয়ামী লীগের একটি টিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক নিবাস টুঙ্গিপাড়া ও পদ্মাসেতু পরিদর্শনে রয়েছেন। কিন্তু জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা সিলেটে থেকেও অনুপস্থিত থাকায় নেতাকর্মীদের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন- আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠান থাকায় ছাত্রলীগের শোকসভায় যেতে পারি নি। তবে সার্কিট হাউসে আমরা আছি।

একই কথা বলেছেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, সদস্য জুমাদিন আহমেদ, জাহিদ সারওয়ার সবুজ, জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আফছর আজিজ, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT