সিলেটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ সিলেটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:৩৫|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

সিলেটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২

সিলেটের গোলাপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাসিন্দা লুৎফুর রহমান (৭২), তাঁর স্ত্রী জেলী বেগম ও জকিগঞ্জ উপচজেলা কালীগঞ্জ ইউনিয়ন তুপখানা গ্রামের রাজমিস্ত্রি ইউনুস মিয়া (২৮)। লুৎফুর রহমান বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। নিহত তিনজনই অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বিয়ানীবাজার থেকে যাত্রীবাহী অটোরিকশাটি সিলেটের দিকে যাচ্ছিল। পথে গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

এদিকে পিকআপ ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে।

সিলেট গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT