ফেঞ্চুগঞ্জে ত্রিধারায় বিভক্ত যুবদল ফেঞ্চুগঞ্জে ত্রিধারায় বিভক্ত যুবদল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:৪১|

ফেঞ্চুগঞ্জে ত্রিধারায় বিভক্ত যুবদল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২

রুমেল আহসান: ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদল তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির জিলা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ জিলু ও যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ খানের নেতৃত্বে উপজেলা যুবদল তিনটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে।

গত ১৮ সেপ্টেম্বর রোববার সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা যুবদলের ব্যানারে তিনটি পৃথক মিছিল বের করা হয়। নিজস্ব বলয়ের নেতাকর্মীদের নিয়ে পৃথকভাবে মিছিলে অংশ নেন আব্দুল কাদির জিলা, আহমেদ জিলু ও তারেক আহমদ খান। একই দিনে পৃথক পৃথক সময়ে মিছিল ও পথসভা করেন তারা।
ওইদিন বিকাল ৩টায় ফেঞ্চুগঞ্জ বাজারের থানার রোড পয়েন্ট থেকে জিলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল সড়কের পয়েন্টে এসে
পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহেমদ জিলুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রিমন হাসান রিমুর পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন মেম্বার, সদস্য জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, ইমতিয়াজ আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শাহ জামাল আহমদ ইমতিয়াজ, একেএম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক রুহেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন সুমন।

বিকাল ৪টায় আব্দুল কাদির জিলার নেতৃত্বে থানার রোড পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল সড়কের পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক জিলা’র সভাপতিত্বে ও সদস্য সৈয়দ তায়েফুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান চৌধুরী রাশেদ, নাসির উদ্দিন লিটন, সদস্য দিনার আহমদ শাহ্, শামীম আহমদ, আরমান আহমদ, ছুটন আহমদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ফখরুল ইসলাম নিশাত ও সহ সভাপতি আখলাকুর করিম রিমন।

সন্ধ্যা ৬টায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ খানের নেতৃত্বে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য মতিউর রহমান মুকুল। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টুটুল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কউছর, বিএনপি নেতা জুবেরুল ইসলাম জুলিয়ান, যুবদল নেতা সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজেল আহমদ, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ খান, সিপার আহমদ, আতিক আহমদ চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তপু আহমদ খান ও যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ আহমদ সেন্টু প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT