ফেঞ্চুগঞ্জে ইউপি সদস্য বাদশা মিয়া আর নেই ফেঞ্চুগঞ্জে ইউপি সদস্য বাদশা মিয়া আর নেই – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৪৫|

ফেঞ্চুগঞ্জে ইউপি সদস্য বাদশা মিয়া আর নেই

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, অক্টোবর ২৩, ২০২২

ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য বাদশা মিয়া(৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

রোববার সকাল ৬টায় উপজেলার ছত্তিশ গ্রামে মরহুমের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদশা মিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষ বারের মতো বাদশা মিয়াকে শেষ দেখা দেখতে মরহুমের বাড়িতে ছুটে আসেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ওইদিন বাদ আসর ছত্তিশ কেন্দ্রীয় ঈদগাহে জানাযার নামাজ শেষে পঞ্চায়েত কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি সমাজসেবী ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান প্রকৌশলী শহিদুর রহমান রুমান, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশীদ, সমাজকর্মী সাহিল আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT