সোনালী ব্যাংক সিসিক শাখার ব্যবস্থাপক রিমুর ইন্তেকাল: ফেঞ্চুগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন কাল সোনালী ব্যাংক সিসিক শাখার ব্যবস্থাপক রিমুর ইন্তেকাল: ফেঞ্চুগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন কাল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:৩৬|

সোনালী ব্যাংক সিসিক শাখার ব্যবস্থাপক রিমুর ইন্তেকাল: ফেঞ্চুগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন কাল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২

সোনালী ব্যাংক লিমিটেড সিলেট সিটি কর্পোরেশন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল ইসলাম আর নেই।

গত রোববার বাংলাদেশ সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে ভারতের চেন্নাই এপোলে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আগামীকাল বুধবার বাদ জোহর জানাযার নামাজ ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর মোকাম বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তার হার্টের দুটি ভাল্ব নষ্ট ছিল।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেট সোনালী ব্যাংক অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT