
সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার স্মার্ট কার্ড এবং সনদ প্রদানের মাধ্যমে তাদেরকে সম্মানীত করছে। এ কার্ডের মাধ্যমে তাদের নাগরিক সেবা প্রাপ্তি সহজ হবে।
রবিবার সকাল ১০ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে আনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম , ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু সাইদ মিয়া, সোনালী ব্যংক ফেঞ্চুগঞ্জ শাখার ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন , সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জায়েদ আলী , যুবলীগ নেতা ফাহিম আহমদ শাহ , ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ্ ও ওমর ফারুক জেমস প্রমুখ।