ফেঞ্চুগঞ্জে টিলাধসে বসতঘর ক্ষতিগ্রস্ত ফেঞ্চুগঞ্জে টিলাধসে বসতঘর ক্ষতিগ্রস্ত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:৫৩|

ফেঞ্চুগঞ্জে টিলাধসে বসতঘর ক্ষতিগ্রস্ত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, জুন ৬, ২০২২

টানা বর্ষণে সিলেটের ফেঞ্চুগঞ্জে টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রামের পাঁচটি পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গত শনিবার রাতে ২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের উত্তর আশিঘর ও ইসাপুর এলকায় এ ভূমিধসের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গতকাল রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঝুঁকি পূর্ণ স্থান থেকে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

টিলা ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন উত্তর আশিঘর গ্রামের দিনমজুর ছায়াদ আলী, আব্দুল কাদির, সুবিদ আলী ও আব্দুল আজিম। ক্ষতিগ্রস্ত ছায়াদ আলী জানান,শনিবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হয়। রাত ২টার দিকে ঝড়বৃষ্টি চলাকালীন হঠাৎ পেছনের টিলা ধসে ঘরে পড়ে যায়। এসময় ঘরের দেয়াল ভেঙে টিলার মাটি ভেতরে প্রবেশ করে। এতে আমাদের ঘর ক্ষতিগ্রস্থ হয় ও দরজা-জানালাসহ অনেক জিনিসপত্র ভেঙে যায়। অল্পের জন্য বেঁচে যায় আমার পরিবার।

স্থানীয় সমাজকর্মী মো. রুকুনুজ্জামান চৌধুরী বলেন, মুষলধারে বৃষ্টির কারণে শনিবার দিবাগত রাত ২টার দিকে ইসাপুর গ্রামের ভৈরব টিলা ও উত্তর আশিঘর গ্রামের একটি টিলা ধসে পাঁচ ব্যক্তির বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। টিনের তৈরি ঘরের একাংশ মাটিতে চাপা পড়ে। এ সময় ঘরের লোকজন সজাগ থাকায় তাদের কোন ক্ষতি হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন বলেন, টিলা ধসে বেশ কয়েকটি ঘরের ক্ষতি হয়েছে। আগামীকাল তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। ঝুঁকি এড়াতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT