জাতীয় যুব দিবসে জেলা পর্যায়ে সফল আত্মকর্মী পুরস্কার পেলেন ফেঞ্চুগঞ্জের শাহজাহান জাতীয় যুব দিবসে জেলা পর্যায়ে সফল আত্মকর্মী পুরস্কার পেলেন ফেঞ্চুগঞ্জের শাহজাহান – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৫০|

জাতীয় যুব দিবসে জেলা পর্যায়ে সফল আত্মকর্মী পুরস্কার পেলেন ফেঞ্চুগঞ্জের শাহজাহান

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২

জাতীয় যুব দিবসে সিলেট জেলার সফল আত্মকর্মী হিসেবে প্রথম স্থানে পুরস্কার পেয়েছেন ফেঞ্চুগঞ্জের যুবক শাহজাহান আহমদ।

শাহজাহান আহমদ ভাই ভাই এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী। ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামে শাহজাহান ১১ বছর যাবত এগ্রো ফার্মের পরিচালনা করছেন।

মঙ্গলবার সকালে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে সফল আত্মকর্মী হিসেবে তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

জেলা প্রশাসন ও সিলেট যুব অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেটের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT