ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র অর্থায়নে গৃহ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র অর্থায়নে গৃহ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৫১|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র অর্থায়নে গৃহ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শুক্রবার, নভেম্বর ৪, ২০২২

যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত ‘ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র অর্থায়নে হতদরিদ্র একটি পরিবারকে গৃহ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে এই গৃহ নির্মাণ করা হচ্ছে।

শুক্রবার বিকেলে উপজেলার পিঠাইটিকর গ্রামের হতদরিদ্র ইছব্বর মিয়ার গৃহ নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী মানিকুজ্জামান মীরন, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজা, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সহ সভাপতি বিলাল আহমদ, সমাজকর্মী রুকুনুজ্জামান চৌধুরী, দিলাবর হোসেন, এড. মহসিন মিয়া, হোসাইন আহমদ, ছুনু মিয়া, আনোয়ার হোসেন, সাব্বির আহমদ ও ছাদিকুর রহমান।

উপকারভোগী হতদরিদ্র ইছব্বর মিয়া বলেন, আমি একজন দিনমজুর মানুষ। বৃষ্টি হলে আমরা ঘরে পানি পড়তো। জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে বসবাস করি। বসতঘর নির্মাণ করার সামর্থ্য আমার নেই। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের সকল নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ। তাদের এই অবদানে আমি আমার পরিবার নিয়ে মাথা গোজার ঠাঁই পেয়েছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT