সিলেটের সমাবেশ সফল করতে ফেঞ্চুগঞ্জে বিএনপি ও যুবদলের প্রচার মিছিল সিলেটের সমাবেশ সফল করতে ফেঞ্চুগঞ্জে বিএনপি ও যুবদলের প্রচার মিছিল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:০২|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

সিলেটের সমাবেশ সফল করতে ফেঞ্চুগঞ্জে বিএনপি ও যুবদলের প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২

আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণ-সমাবেশকে সফল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উওর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজারে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলুর নেতৃত্বে এ প্রচার মিছিল করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি মঈন উদ্দিন, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবদলের আব্দুর রাজ্জাক রাজু, সহ সভাপতি বদরুল ইসলাম, সুজন আহমদ, সাধারণ সম্পাদক রায়হান আহমদ রাহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আহমদ জিলু বলেন, সিলেটে রাজনৈতিক সম্প্রীতি দীর্ঘদিনের। নেতাকর্মীরা সমাবেশ নিয়ে উচ্ছ্বসিত। স্মরণকালের বড় সমাবেশ হবে ১৯ নভেম্বর। বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মী সমাবেশ সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। সব প্রতিকূলতা ডিঙিয়ে ১৯ নভেম্বর সিলেটের বিভাগীয় সমাবেশ লোকে লোকারণ্য হবে-এমন প্রত্যাশা সিলেট বিএনপির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT