
ফেঞ্চুগঞ্জ বাজারের প্রধান সড়কে থানার রোড পয়েন্ট থেকে পোস্ট অফিস সড়ক পয়েন্ট পর্যন্ত হরহামেশা যানজট লেগে থাকে। রাস্তা ছোট হওয়ার কারণে এ যানজট হয় বলে জানা যায়।
ফেঞ্চুগঞ্জ বাজারের যানজট নিরসনে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। এতে করে যানজট মুক্ত হবে ধারণা করছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল বলেন, আমরা বণিক সমিতির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি রাস্তা প্রয়স্তকরণের। এতে ব্যবসায়ীরা সাড়া দিয়েছেন। অনেক ব্যবসায়ী ভাইয়েরা তাদের দোকানের আঙিনা ভেঙ্গে দিচ্ছেন রাস্তা দৈর্ঘ্য বড় করার জন্য। এ জন্য আমরা বণিক সমিতি তাদের কাছে চিরকৃতজ্ঞ। সবার সম্মিলিত প্রচেষ্টায় ফেঞ্চুগঞ্জ বাজারকে আরও ব্যবসা বান্ধব গড়ে তুলতে আমরা কাজ করব।