সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন ফেঞ্চুগঞ্জের নন্না সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন ফেঞ্চুগঞ্জের নন্না – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৩২|

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন ফেঞ্চুগঞ্জের নন্না

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, নভেম্বর ২১, ২০২২

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২ নম্বর এলাকায় পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না।

পরিচালক পদে কামরানুল ইসলাম কামরান, আব্দুল হাই নন্না ও সাইফুল ইসলাম মনোনয়নপত্র জমা দিলেও দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কামরান ও সাইফুল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একক বৈধ প্রার্থী হিসেবে নন্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

সোমবার সিলেট পল্লী বিদ্যুৎ-১ এর নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. হালিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২ নম্বর এলাকায় তিনজন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একজনের মনোনয়নপত্র বৈধ হয়।

উল্লেখ্য, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২ নম্বর এলাকা ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা, উত্তর ফেঞ্চুগঞ্জ, পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর ও দেওয়ান বাজার নিয়ে গঠিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT