ফেঞ্চুগঞ্জে শনিবার মুখোমুখি হচ্ছেন এমপি হাবিব ও ব্যারিস্টার সুমন ফেঞ্চুগঞ্জে শনিবার মুখোমুখি হচ্ছেন এমপি হাবিব ও ব্যারিস্টার সুমন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:১৯|

ফেঞ্চুগঞ্জে শনিবার মুখোমুখি হচ্ছেন এমপি হাবিব ও ব্যারিস্টার সুমন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২

নিজের টিম নিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সায়েদুল হক সুমন আসছেন।

আগামী শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার সার কারখানা মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমি বনাম এমপি হাবিবুর রহমান একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে এ প্রীতি ম্যাচ।

বিষয়টি এরই মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমন।

আলোচিত এ ব্যারিস্টার তার ফুটবল একাডেমি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছেন। সবগুলো খেলাতেই দর্শকদের উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ফেঞ্চুগঞ্জে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক কমিটির আহ্বায়ক জুবেদ আহমদ চৌধুরী বলেন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে আমাদের সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব একাদশ ফুটবল টিমের খেলা হবে। সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, মাঠে একটি আনন্দঘন পরিবেশ থাকবে বলে প্রত্যাশা করছি। তারপরও নিরাপত্তায় মাঠে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT