যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি হাবিব যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি হাবিব – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৫০|

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি হাবিব

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, ডিসেম্বর ৩, ২০২২

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। বেশি বেশি খেলার আয়োজন করত হবে, যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলায় সময় কাটাতে পারে। খেলা একইসঙ্গে শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করার আহ্বান জানিয়ে এমপি হাবিব বলেন, অতীতের চেয়ে বর্তমান সময়ে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। তাই দেশবাসী আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার বার বার প্রধানমন্ত্রী নির্বাচিত করছেন। আর তাতে দল-মত নির্বিশেষে সরকারের উন্নয়নের সুফল সমভাবে ভোগ করছেন দেশবাসী।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সার কারখানা মাঠে এমপি হাবিব ও ব্যারিস্টার সুমন একাদশের মধ্যে প্রীতি ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলা আয়োজক কমিটির আহ্বায়ক জুবেদ আহমদ চৌধুরী শিপুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের সিবিএ সভাপতি রাজু আহমদ মুন্না ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির।

সার কারখানা মাঠে খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ ড্র হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT