ফেঞ্চুগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল ও মহড়া ফেঞ্চুগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল ও মহড়া – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ২:৩৩|
সর্বশেষ :
সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত

ফেঞ্চুগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল ও মহড়া

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, ডিসেম্বর ১০, ২০২২
জাকির আহমদ চৌধুরী:: বিএনপির বিরুদ্ধে দেশজুড়ে অপরাজনীতি ও নৈরাজ্যের অভিযোগে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল শেষে ফেরিঘাট এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা।
এর আগে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজার, মাইজগাঁও, পালবাড়ি ও সার কারখানা এলাকায় মোটরসাইকেল দিয়ে মহড়া দেন যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, শিক্ষা বিষয়ক সম্পাদক জুবেদ আহমদ চৌধুরী শিপু, সদস্য সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু, মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ সহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, আমরা আমাদের নেত্রীর নির্দেশে রাজপথে নেমেছি। বিএনপি-ছাত্রদল রাজপথে নামলেই তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়। বিএনপির ঢাকার সমাবেশকে কেন্দ্র করে ফেঞ্চুগঞ্জে যেন কোনো ধ্বংসাত্মক কাজে হতে না পারে এজন্য আমরা রাজপথে নেমেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT