বিজয় দিবস উপলক্ষে অঙ্গীকার সমাজ সেবা অর্গানাইজেশনের রক্তদান কর্মসূচি বিজয় দিবস উপলক্ষে অঙ্গীকার সমাজ সেবা অর্গানাইজেশনের রক্তদান কর্মসূচি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:১৭|

বিজয় দিবস উপলক্ষে অঙ্গীকার সমাজ সেবা অর্গানাইজেশনের রক্তদান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২

‘রক্তদাতা আহবান, রক্তের অভাবে যেন ঝড়ে না যায় আর কোনো প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে অঙ্গীকার সমাজ সেবা অর্গানাইজেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান খান রুবেলের স্মরণে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

১৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯টায় ফেঞ্চুগঞ্জ থানার সম্মুখে মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেটের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, উক্ত সেচ্ছায় রক্ত দান কর্মসূচিতে উপস্থিত হয়ে আপনার এক ব্যাগ রক্ত দান করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সহায়তা করুন এবং রক্তদানে সক্ষম ব্যাক্তিকে রক্তদানে উৎসাহিত করুন। রক্তদাতাদের জন্য আমাদের সামান্য উপহার ১টি কফি মগ, ১টি টি-শার্ট ও চাবির রিং।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT