
বর্ণাঢ্য আয়োজনে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় যুব সংঘ কার্যালয় থেকে র্যালি বের হয়ে ফেঞ্চুগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। ওইদিন বিকাল ৩টায় সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও ম্যাগাজিন ‘যুবশিখা’র মোড়ক উন্মোচন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন জনপ্রিয় বাউল শিল্পী সাগর ও বন্যা তালুকদার।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজার সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক সৈয়দ তায়েফুজ্জান এবং প্রচার সম্পাদক দিনার আহমদ শাহের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা দেবনাথ, সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন, অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব, ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, ফেঞ্চুগঞ্জ এ, ছাত্তার মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী হাসান শাহীন, যুব সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম রায়হান।
শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ডা. মোতালেব হোসেন। গীতা পাঠ করেন ঋষিকেশ দে রন্টু।স্বাগত বক্তব্যে রাখেন- ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সাধারন সম্পাদক রেজাউল করিম রায়হান ও অর্থ সম্পাদক চম্পক লাল দেব।