
‘দুটি বাঘ দেখা গেছে, আপনারা যারা বাইরে ঘুরাফেরা করছেন, সাবধানে থাকবেন’। মসজিদের মাইকে এরকম মাইকিং হওয়ার পর আতঙ্কে আছেন সাধারণ মানুষ। ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকার মসজিদে ও তারপর মইমাড়া টিলা এলাকার মসজিদ থেকে এরকম মাইকিং করা হয়েছে।
বাঘ তাড়াতে টর্চ লাইট ও লাঠি হাতে রাতে পাহারায় নেমেছেন সাধারণ মানুষ। ভয়ে আছেন এলাকাবাসী। বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় আতংক বেড়ে মানুষের মধ্যে। জিরো পয়েন্ট এলাকায় তাঁরা বাঘকে খুঁজতে বিভিন্ন ঝোপঝাড় ও টিলায় যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা দিলওয়ার হোসেন বলেন, এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। ভয়ে লোকজন সন্ধ্যার পর বাড়ি থেকে কেউ বের হন না।
রাজেল আহমদ নামে এক যুবক ফেইসবুকে পোস্ট করেছেন- “ঘিলাছড়া জিরো পয়েন্টে এইমাত্র বাঘ দেখা গেছে। সবাই সাবধানে থাকবেন”। রাবেল আহমদ নামে এক ব্যক্তি ফেইসবুকে পোস্ট দিয়ে লিখেছেন- ” ধারণ গাজীপুর ও কুরবানপুরে রাতে গ্রামের রাস্তায় বাঘ দেখা গেছে। মসজিদের মাইকিং করা হয়েছে। সবাই সতর্কে থাকুন”।