মানিকোনা প্রোগ্রেসিভ ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ মানিকোনা প্রোগ্রেসিভ ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:০১|

মানিকোনা প্রোগ্রেসিভ ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :রবিবার, জানুয়ারি ৮, ২০২৩

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে মানিকোনা প্রোগ্রেসিভ ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সকালে নিউজের স্থান হবে মানিককোনা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠান করা হয়।

সাবেক ভিপি মাহবুবুর রহমান বাবু ও ডা: রওশন আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কমিউনিটি নেতা কাওছার উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা
শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ এমরান উদ্দিন, বৃন্দাবন সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মকুব আলী, ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ও উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবজাল হোসাইন, দক্ষিন সুরমা সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আবু সালমান, লন্ডন প্রবাসী আব্দুল লতিফ মজনু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মনসুর আলী, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মিলন চন্দ্র দাস, মাদ্রাসার সুপার মাওঃ হিফজুর রহমান, বিশিষ্ট সমাজসেবী দিদারুল আলম নিমু, শহীদুল ইসলাম টিপু সুলতান, আছকির আলী, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান, সন্জির আলী, আবু তাহের মুন্না, সাবেক অবসর প্রাপ্ত শিক্ষক কৃঞ্চ চন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT