উত্তর ফেঞ্চুগঞ্জে আবজাল হোসাইনের নির্বাচনী উঠান বৈঠক উত্তর ফেঞ্চুগঞ্জে আবজাল হোসাইনের নির্বাচনী উঠান বৈঠক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:৪৭|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

উত্তর ফেঞ্চুগঞ্জে আবজাল হোসাইনের নির্বাচনী উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবজাল হোসাইন নির্বাচনী উঠান বৈঠক করেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে মানিকোনা গ্রামে আবজাল হোসাইনের নিজ বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে বক্তারা বলেন, আবজাল হোসাইন চেয়ারম্যান প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের কাছে অতি পরিচিত একজন মুখ। এ ইউনিয়নের অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি মানুষের কাছে যোগ্য প্রার্থী। যে কারণে এলাকার মানুষের সর্বসম্মতিক্রমে তাকে (আবজাল) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ জনগণ ভোট দিয়ে আবজালকে নির্বাচিত করে তাদের খেদমত করার সুযোগ দিবেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন- বাবর মিয়া, আব্দুল করিম, ফখরুল ইসলাম, আব্দুল্লাহ, মোহাম্মদ আমানি, খন্দকার আব্দুল আহাদ, ইউনুস মিয়া, গোলাম মাহবুব জিতু, চেয়ারম্যান পদপ্রার্থী আবজাল হোসাইন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT