উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আতিকুর রহমান মিটু উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আতিকুর রহমান মিটু – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:২৬|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ

উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আতিকুর রহমান মিটু

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩

ফেঞ্চুগঞ্জ উপজেলায় আসন্ন ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক আতিকুর রহমান মিটু। উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নবাসীও তাকে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে দেখতে চান। আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার দোয়া কামনা করেছেন তিনি।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মাঝে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। আতিকুর রহমান মিটুকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চেয়ে তার সমর্থনকারীরা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সেই সঙ্গে চলছে গণসংযোগ এবং শুভেচ্ছা বিনিময়। এ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছে অগ্রিম প্রচার-প্রচারণা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আতিকুর রহমান মিটুর পক্ষে মাঠে কাজ করছেন।

জানা যায়, বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতৃত্বে রয়েছেন আতিকুর রহমান মিটু। দীর্ঘদিন ধরে এসবের জন্য বর্তমানে তিনি ইউনিয়নবাসীর কাছে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক আতিকুর রহমান মিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে এবং আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়তে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এবার এই ইউনিয়নের নির্বাচনে আমি প্রার্থী হিসেবে জানান দেওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

তিনি আরও বলেন, দলের সিনিয়র নেতারাও আমাকে আশ্বাস দিয়েছেন এবং মাঠ গোছাতে বলেছেন। আমি তাদের নির্দেশকে আশীর্বাদ মনে করে মাঠে নেমেছি। দিনরাত অবিরাম গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় করে যাচ্ছি। আমি দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT