ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৫০|

ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

সিলেটের ফেঞ্চুগঞ্জের ইলাশপুর এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটছে বলে জানা গেছে। সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

মাইজগাঁও রেল স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, রেলওয়ে শ্রমিকদের পাঠানো হয়েছে। কখন উদ্ধার কাজ শেষ হবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT