
ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ‘স্টুডেন্ট কেবিনেট’ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক সরকার কাঠামোর সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত ও এ ব্যবস্থার সঙ্গে তাদের অভ্যস্ত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটাভুটির মাধ্যমে এ কেবিনেট গঠনের প্রক্রিয়া চালু রয়েছে।
শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হন মাইশা আক্তার, আমজাদ হোসেন ফাহিম, হোসাইন আহমদ। নির্বাচন কমিশনার ছিলেন মাহবুব হাসান জীবন।
এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক ফারদিন আহমদ মিমন, কাজী মিলাদ হোসেন, আলী হায়দার জীবন।