শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন: ফেঞ্চুগঞ্জে নাসির উদ্দিন খান শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন: ফেঞ্চুগঞ্জে নাসির উদ্দিন খান – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৮:০২|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন: ফেঞ্চুগঞ্জে নাসির উদ্দিন খান

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, মার্চ ১১, ২০২৩

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খান বলেছেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। সরকার সারা বাংলাদেশের জনগণের উন্নয়ন করতে চায়। কিন্তু যাকে তাকে দিয়ে এদেশের উন্নয়ন সম্ভব নয়। একজন সঠিক, সৎ, নিষ্ঠাবান ও জনগণ নিবেদিত প্রাণ লাগে। উত্তর ফেঞ্চুগঞ্জবাসী সেরকম তরুণ জুনেদ আহমদের মতো একজন মানুষ পেয়েছেন। এই এলাকার উন্নয়ন নিশ্চত করতে ১৬ মার্চ ভোটের দিনে নৌকাকে বিজয়ী করতে হবে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় নৌকার প্রার্থী জুনেদ আহমদ এর সমর্থনে ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের স্থানীয় মানিকগঞ্জ বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শহীদুল ইসলাম টিপু সুলতানের পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব এড আব্বাস উদ্দিন, কোষাধক্ষ্য শমসের জামান, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য এড. জসিম উদ্দিন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, আইন বিষয়ক সম্পাদক জনাব এড. কামরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিজন কুমার দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন- বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। যথাক্রমে জসিম উদ্দিন,আব্দুল মুমিন, আক্তার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমাস আহমদ,এ সময় উপস্থিত ছিলেন
ইউনিয়ন আওয়ামী লীগ হেকিম আহমদ,আতাউল রহমান আতা, আকবর হোসেন মেম্বার,বাছিত আহমদ,সেলিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি আব্দুর রহমান লিমন, উপজেলা ছাত্রলীগ এর সদস্য রাসেদ মাহবুব, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাংগঠনিক সম্পাদক আল আমিন ফাহিম, ছাত্রলীগ নেতা ইমন আহমদ, সিদ্দিকুর রহমান জাহির,সাহাত আহমদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT