ফেঞ্চুগঞ্জে গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে হেলপারের মৃত্যু ফেঞ্চুগঞ্জে গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে হেলপারের মৃত্যু – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:৪৭|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জে গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে হেলপারের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, মার্চ ১৮, ২০২৩
ফেঞ্চুগঞ্জে বালুবাহী একটি ট্রাকের চাকা বিস্ফোরণের পর সেটির লোহার পাতের আঘাতে গাড়ির হেলপারের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মার্চ) দুপুর দেড়টায় সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার(২২) জৈন্তাপুর উপজেলার দলই হরিপুর গ্রামের মাহমুদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী ওই ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় গাড়ির হেলপার কাওসার নতুন একটি চাকায় হাওয়া দেওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়ে লোহার পাতের আঘাতে তিনি ছিটকে গিয়ে পড়েন। ঘটনাস্থলে তিনি মারা যান। বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে দেখতে পান কাওসার মৃত অবস্থায় সড়কের পাশে পড়ে আছে। আহত গাড়ির চালক ও নিহত কাওসারকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদ বলেন,  নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কাওসারের মৃত্যু হয়। দুর্ঘটনায় গাড়ির চালকও আহত হয়েছেন। চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT