ফেঞ্চুগঞ্জে বিএম কলেজ থেকে কম্পিউটার চুরির ঘটনায় আটক-৬ ফেঞ্চুগঞ্জে বিএম কলেজ থেকে কম্পিউটার চুরির ঘটনায় আটক-৬ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৩৪|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জে বিএম কলেজ থেকে কম্পিউটার চুরির ঘটনায় আটক-৬

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, এপ্রিল ২৯, ২০২৩
ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের অফিস থেকে ১০টি মনিটর, ১টি পিসি ও ১টি স্ক্যানার চুরির ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধার করে ও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের আটক করে।
আটককৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের ইমন আলী(২২), একই গ্রামের শুভ দেবনাথ(২৮), ইলাশপুর গ্রামের রায়হান আহমদ(২১), নোয়াগাঁও গ্রামের মামুনুর রশীদ((২৬), একই গ্রামের আলী আহমদ(৩০) ও সিলেটের শাহপরাণ থানার কল্যাণপুর গ্রামের নাইম আহমেদ জুবের(২৯)।
আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম জুয়েল। তিনি যুগান্তরকে বলেন, গত ১৮ এপ্রিল ফেঞ্চুগঞ্জ বিএম কলেজের অফিস কক্ষের তালা ভেঙ্গে চোরচক্র সংঘবদ্ধভাবে কম্পিউটারের মনিটর, স্ক্যানার ও পিসি চুরি করে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সিলেট নগরীর একটি মার্কেটের দোকানে মনিটর, পিসি ও স্ক্যানার বিক্রি করেছে চোরচক্র। ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট থেকে অভিযান চালিয়ে চোরচক্রের ৬ সদস্যকে আটক করা হয় ও চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামীরা সেচ্ছায় আদালতে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করবেন বলে জানিয়েছেন এসআই আশরাফুল।
এদিকে ফেঞ্চুগঞ্জ পুরাতন সার কারখানায় এলোমেনিয়া কম্প্রেসার এবং ৭০রেম তামা চুরির ঘটনার প্রধান আসামি জাহাঙ্গীর(৪৫)-কে গত শুক্রবার রাতে সার কারখানা এলাকা থেকে গ্রেফতার করেছেন এসআই আশরাফুল।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, বিএম কলেজে চুরির ঘটনায় আটক ৬ জনকে ও পুরাতন সার কারখানার মালামাল চুরির ঘটনার প্রধান আসামিকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT