ফেঞ্চুগঞ্জে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ ফেঞ্চুগঞ্জে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০৪|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ফেঞ্চুগঞ্জে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, এপ্রিল ৩০, ২০২৩

কড়া রোদ উপেক্ষা করে কৃষকের খেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা।

রোববার (৩০ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত হাকালুকি হাওরে ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামের কৃষক ধারা মিয়ার দুই একর জমির ধান কাটেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহের নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই ধান কাটায় অংশ নেন।

ওই কৃষক ধারা মিয়া জানান, একদিকে বেশি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না ধানকাটা শ্রমিক, আবার কড়া রোদের তাপ এবং মাঝে মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ দেখে মনে হচ্ছে কখন আবার বুঝি শিলাবৃষ্টি হয়। তাই ধান কাটা নিয়ে একটু দুশ্চিন্তা কাজ করছিল। তবে ছাত্রলীগের নেতারা সকাল থেকে বিকাল পর্যন্ত খেতের ধান কেটে আমার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এতে আমি অনেক খুশি হয়েছি এবং চিন্তা দূর হয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতা রেজান আহমদ শাহ্ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক ছাত্রলীগ জনসাধারণের সুখে-দুখে পাশে আছে, থাকবে। কাটা ধান বাড়ি পৌঁছে দিয়ে কৃষকের মুখের হাসি ও অশ্রুভেজা চোখ দুটি দেখে আত্মতৃপ্তির কথাও প্রকাশ করেন ছাত্রলীগ নেতা রেজান আহমদ শাহ্। তিনি আরও বলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সহযোগিতায় আমরা সর্বদা তৎপর রয়েছি। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে আমরা সহযোগিতা করছি।

ধান কাটায় অংশ নেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম, যুগ্ম আহ্বায়ক শেখ মাআদুল হক, মাহমুদুল হাসান চৌধুরী অভি, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মনিউল আলম মুন্না, ওয়াহিদ্দুজ্জামান মামুন, উপজেলা ছাত্রলীগের সদস্য আশফাক জাকারিয়া, সৌরভ দাস, ইমরান আহমদ, সুলতান মাহমুদ, ছাত্রলীগ নেতা, নাসিম আহমদ, রুবেল আহমদ, আশরাফুল ইসলাম রাহী, তামিম শেখ, মামুন আহমদ ও রুসেল আহমদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT