এড. নাসির উদ্দিন খানের জন্মদিনে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের দোয়া মাহফিল এড. নাসির উদ্দিন খানের জন্মদিনে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের দোয়া মাহফিল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩৫|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ

এড. নাসির উদ্দিন খানের জন্মদিনে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, মে ২, ২০২৩

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খানের জন্মদিন উপলক্ষ্যে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (২ মে) বাদ আসর ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগে যুগ্ম আহবায়ক রেজাউর রহমান রেজু, যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন জসিম, আহবায়ক কমিটির সদস্য রাহমান রুহান, ১ নং সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জিবরান হোসেন, ২ নং মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আকাশ আহমেদ, ছাত্রলীগ নেতা শাফিন আহমেদ,
মুকিদ আহমদ, রেদওয়ান আহমেদ, মুন্না আহমেদ , রুহেল আহমেদ , মাহবুবুর রহমান , বাদশা আহমেদ , মাসুম আহমেদ ও রাজ আহমেদ।

উক্ত মিলাদ মাহফিলে, এলাকার বিশিষ্ট মুরব্বী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ মওসুফ আহমদ।

উল্লেখ্য, এডভোকেট নাসির উদ্দিন খান ওমরা হজ্জ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি সর্বস্তরের জনতাসহ শোভাকাঙ্খিদের কাছে দোয়া কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT