তারুণ্যের সমাবেশ সফল করতে ফেঞ্চুগঞ্জে ছাত্রদলের সভা তারুণ্যের সমাবেশ সফল করতে ফেঞ্চুগঞ্জে ছাত্রদলের সভা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:৫৩|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

তারুণ্যের সমাবেশ সফল করতে ফেঞ্চুগঞ্জে ছাত্রদলের সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩

আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় মঙ্গলবার (৪ জুলাই) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফির সভাপতিত্বে ও সদস্য সচিব আল মারুফ শাহজানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আশরাফ উদ্দীন রাজিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহতি ইসলাম চৌধুরী শাহি, যুগ্ম সম্পাদক আদিল হোসেন রিমন, সহ-সাধারণ সম্পাদক আলী আব্বাস, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান।

আরও বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজন, ফারহানুর রহমান, মাহবুবুর রহমান শাওন, শাহিন আহমেদ, আলী আহমেদ শিপু, সদস্য প্রসেনজিৎ চক্রবর্তী পল্লব, সাহেল আজিজ চৌুধুরী, সালমান হোসেন, হোসাইন আহমেদ, আলী মোহাম্মদ ইব্রাহীম, হৃদয় হোসেন ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ ছনি প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্র ও যুবসমাজকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে দেশপ্রেমিক ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ৯ জুলাই দেশ বাঁচাতে সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে তৃণমূল ছাত্রদলকে ঐক্যবদ্ধ করতে হবে। জনতার সরকার প্রতিষ্ঠায় শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।

উপস্থিত ছিলেন- মোফাজ্জল চৌধুরী,তাজিম আহমেদ খান, সাব্বির আহমেদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহিবুর রহমান মান্না, সহ সভাপতি রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক কাজী মিলাদ হোসেন সুমেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মুনিম ছুন্নাহ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী আরাফ, ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাহার চৌধুরী, সহ সভাপতি জুনেদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, যুগ্ম-সম্পাদক রাহিন চৌুধুরী, ৪ নং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু তাহের, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা আপ্তাবুর রব চৌুধুরী সৌরভ, ফাহিম জামান, মাসুম আহমেদ, ফারদিন খান, সাকিব আহমেদ, কনক বর্ধন, শাহান আহমদ, মুরাদ আহমদ, মাহের আহমদ, রাব্বি হাসন শিষির, হাসান আহমদ, আফজল আহমদ, রাফি আহমদ, রুহান মাহি, বদরুল ইসলাম, সাফায়েক হোসেন, জহিরুল ইসলাম সাজন, কাওসার আহমদ, মাহের আহমেদ, মুরাদ আহমদ, আফজল হোসেন চৌধুরী, মঈন আহমেদ, রাইদুল ইসলাম হৃদয়, গিয়াস উদ্দীন মাহমুদ, সোহাগ চৌধুরী, পল্লব দে, সাকিবুল হোসেন, রাইদুল ইসলাম ও বদরুল ইসলাম প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT